• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি

প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:৩৫
আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:৩৫

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি

জনতার আওয়াজ ডেস্ক
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ওই পোস্টে আবু হানিফ লেখেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুকে আগামী ৪৮ ঘণ্টার ভেতর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের দুজনের নামেই জুলাই আন্দোলনে হত্যা মামলা হয়েছে একাধিক। হত্যা মামলার আসামি হওয়ার পরও কীভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিষোদগার করছে। গণহত্যার মামলার আসামিদের আটক না করে এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দেওয়ার দায় এ সরকার এড়াতে পারে না। তাই আগামী ৪৮ ঘণ্টার ভেতর জিএম কাদের ও চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি।’

তিনি লেখেন, ‘সরকার উদ্যোগ না নিলে পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে এর দায়ও কিন্তু সরকারকেই নিতে হবে।’

আবু হানিফ লেখেন, ‘আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে এক দলীয় শাসন কায়েম করেছে, দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ভিন্নমতের ওপর দমনপীড়ন, গুম, খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য এই জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সুতরাং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতিও এই দেশে নিষিদ্ধ করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com