• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:৪২
আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:৪২

আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন দাবির কথা জানান। এর আগে, ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানানোর পর এর সংখ্যা দাঁড়ালো ৬-এ।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে- পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় গত ৬ থেকে ৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান- মিরাজ ২০০০- ভূপাতিত করেছে। এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান।

বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, কামরায় ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব, নিখুঁত দক্ষতা ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ে দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

শেহবাজ বলেন, ভারতের অকারণ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের দ্রুত ও পরিকল্পিত জবাব শুধু হুমকিটিকে নিরসনই করেনি, বরং শত্রুপক্ষের সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। এটি প্রমাণ করেছে- দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি অটুট।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সতর্কতা ও সাহসিকতায় পুরো জাতি গর্বিত। আবারও প্রমাণ হয়েছে- পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোর, সময়োপযোগী ও নির্দয়ভাবে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com