• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম: ডাঃ ফারজানা মাকসুদ

প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫ ৩:১৪
আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫ ৩:১৪

96555896 16

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম: ডাঃ ফারজানা মাকসুদ

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ মেডিকেল ষ্টাডিজ এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক, এনাটমী বিভাগ, (বিএমসি)’র ডাঃ ফারজানা মাকসুদকে ১৫ মে ২০২৫ এক অফিস আদেশে অনারী সেক্রেটারী, ইসি, বিএমএসআরআই এর মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম (অবঃ) চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তার ফলাফল এভাবে পাবো বুঝতেই পারিনি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ১৭ মে সকাল ১১ টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর উদ্যোগে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ মেডিকেল ষ্টাডিজ এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক, এনাটমী বিভাগ, (বিএমসি)’র ডাঃ ফারজানা মাকসুদকে ১৫ মে ২০২৫ এক অফিস আদেশে অনারী সেক্রেটারী, ইসি, বিএমএসআরআই এর মেজর জেনারেল মোঃ রফিকুল ইসলাম (অবঃ) চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাময়িক বরখাস্ত কৃত ডাঃ ফারজানা মাকসুদ এই কথা বলেন

ডাঃ ফারজানা মাকসুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহুর্তে রাজপথে ছিলাম, ছাত্র-সন্তানদের পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তার ফলাফল এভাবে পাবো বুঝতেই পারিনি।আমার অপরাধ আমি সত্য কথা অপকটে বলে থাকি। বাংলাদেশ মেডিকেল কলেজের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন তার ব্যক্তিগত আক্রোশে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বরখাস্ত করেছে। অথচ তিনি চেয়ারম্যান হয়ে বিভিন্ন সময় তৎকালীন আওয়ামী দোসরদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেন। এ বিষয়ে কথা বললেই তাদেরকে বরখাস্ত হতে হয়। আমার বরখাস্ত আদেশ প্রত্যাহারনা করা হলে কঠোর কর্মসূচির দিব।

তিনি আরো বলেন, আমি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী দোসরদের মুখোশ উন্মোচন করে দেবো,প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি বরাবর তাদের দুর্নীতি ও সজনপ্রীতির তথ্য তুলে স্মারক লিপি দেবো। আমার শরীর থেকে এখনও রক্তের দাগ শুখয়নি। যারা আমাকে বরখাস্ত করেছে তাদের কোন নৈতিক অধিকার নেই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি যাদের সাথে রাজপথে ছিলাম তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি সুষ্ঠ বিচার চাই। তার আগে গত ১৫ মে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ’র) কাছে তিনি এসব কথা বলেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরেন।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ,সকালের দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে উভয় পক্ষের মধ্যে একটা বিরাজমান অবস্থা দেখা যায়। পরবর্তী সময়ে অবস্থা স্বৈরাচারী দোসর সিন্ডিকেটরা পিছু হটতে থাকে। আমি স্পষ্ট বলতে চাই চাকুরিচ্যুত, সাময়িক বরখাস্থ, সেচ্ছাচারিতার করে আওয়ামি দোসর পুনর্বাসন ও স্বৈরাচারিতা প্রতিরোধ করবো প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ডাঃ ফারজানা মাকসুদ এর জন্য রাজপথে আন্দোলন করবো।

উল্লেখ্য, ডাঃ ফারজানা মাকসুদ ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের (বিএমসি) অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি MBBS। M.Phil (Anatomy) ডিগ্রি অর্জন করেছেন এবং ৩ ফেব্রুয়ারি ২০১০ সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন। প্রতিষ্ঠান: মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা BMDC রেজিস্ট্রেশন নম্বর: A 45985 বাংলাদেশ গবেষণা ও প্রকাশনা:ডাঃ ফারজানা মাকসুদ ২০২৩ সালে ‘Conventional Frontal Air Sinus Imaging in Personal Identification among Adult Bangladeshi’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

উক্ত ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো : মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার -সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও ভিকটিমদের মধ্য উপস্থিত ছিলেন ডাঃ রুকনুজ্জামান রুবেল, ডাঃমুর্তাজা যাকিউল আবরারসহ বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com