• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১০:৫৯
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১০:৫৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংস এ কথা জানিয়েছে।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এ ছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।