• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার সহায়তা

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:৩৮
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:৩৮

জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার সহায়তা

জনতার আওয়াজ ডেস্ক

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ত্রিশ লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২০মে) রাজধানীর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা করা হয়।

জাহাজ দু’টিতে অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের চার পরিবারকে ত্রিশ লাখ টাকা করে মোট এক কোটি বিশ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক প্রদানকালে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিপিং সেবা দেওয়ার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরও বিস্তৃত ও লাভজনক করতে দু’টি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন।

এছাড়া গত ৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মো. সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা করা হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com