• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ইবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫ ৭:০১
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫ ৭:০১

ইবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বেলা ১২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

গত বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রথমবারের মতো প্রদান করা হয়। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ থেকে প্রতি অনুষদের প্রথম তিনজন করে সর্বমোট ৩৫জন কৃতি শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।