• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্টের মুখে স্ত্রীর আচমকা খামচি মারলেন তার স্ত্রী!

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:১৪
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:১৪

ফরাসি প্রেসিডেন্টের মুখে স্ত্রীর আচমকা খামচি মারলেন তার স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েতনাম সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিমান থেকে নামার সময় এক অস্বাভাবিক এক ঘটনার সাক্ষী হয়েছেন। বিমান থেকে নামার ঠিক আগে তার মুখে প্রকাশ্যে খামচি মারেন স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ।

বার্তাসংস্থা এপির ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করার পর প্রেসিডেন্টের বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সামনে এসে দাঁড়ান ব্রিগিট। মুহূর্তের মধ্যে তিনি দুই হাত দিয়ে সজোরে ম্যাক্রোঁর মুখে খামচি মারেন।

ঘটনাটি কিছুটা বিব্রত করে দেয় প্রেসিডেন্টকে, তবে অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নিয়ে তিনি বাইরে উপস্থিত কর্মকর্তাদের দিকে হাত নাড়েন। ব্রিগিট তখন বিমানের ভেতরে থাকায় তার মুখের অভিব্যক্তি ধরা পড়েনি। এরপর বিমান থেকে নামার সময় আগের মতো স্বামীর হাত ধরে নামেননি ব্রিগিট, যা উপস্থিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের নজর এড়ায়নি।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর রাজনৈতিক বিরোধীরা এই ভিডিও ব্যাপকভাবে শেয়ার করেন। প্রথমে প্রেসিডেন্ট দপ্তর এই ছবি ও ভিডিওকে ‘সম্পাদিত ও ভুয়া’ হিসেবে দাবি করলেও পরবর্তীতে এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, এটি তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি অংশ এবং সত্য ঘটনা।

ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী জানান, এটি শুধুই ‘সাধারণ একটি দাম্পত্য ঝগড়া’ ছিল এবং এতে কেউ আহত হননি। অন্যদিকে প্রেসিডেন্টের একটি কর্মকর্তা বলেন, তারা একে অপরের সঙ্গে মজা করছিলেন এবং বিষয়টি অত্যাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন রাষ্ট্রপ্রধানের এমন অস্বাভাবিক মুহূর্ত জনসম্মুখে আসলে তার ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

ফরাসি রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে এই ঘটনার ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে দাম্পত্য খুনসুটির নিছক ঘটনা হিসেবে দেখছেন, আবার কারও মতে এটি ফরাসি প্রথম দম্পতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের নতুন এক রূপ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com