• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:৩২
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:৩২

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র, ব্রাহ্মণনবাড়িয়া জেলার ১৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয়া “ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী পরিবারের” পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সকলেই দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটির প্রদানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতিত্ব করেন: জনাবা অনজনা আলম, সদস্য সচিব, জাতীয়তাবাদি মহিলাদল,যুক্তরাজ্য।

বিশেষ অতিথিবৃন্দ: জনাব ইফরাদ হোসেন, যুক্তরাজ্য কৃষক দলের সদস্য সচিব জানব শাহ মো: ইব্রাহিম মিয়া,কমিউনিটি নেতা জানব হাসিব হোসাইন, যুবদল নেতা মো: নাহিদুল ইসলাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম ডি সবুজ, বিএনপি নেতা মো: সোহাগ, মো: জসিম,মো জাকির, টিটু, মামুন,জহির, মিজান, সজল, শরীফসহ স্থানীয় বিএনপি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ..
সঞ্চালনা: মো: মোশাররফ হোসেন
দপ্তর সম্পাদক (দপ্তর সম্পাদ পদমর্যাদায়), যুক্তরাজ্য যুবদল ।

সার্বিক ব্যাবস্থাপনায়: শাহ উজ্জল
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী।