• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘এমন কাজ করা উচিত নয়, যেটা নিজেই ভুলে যাবো’

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:৩৭
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:৩৭

‘এমন কাজ করা উচিত নয়, যেটা নিজেই ভুলে যাবো’

‘এমন কাজ করা উচিত নয়, যেটা নিজেই ভুলে যাবো’

টেলিভিশন ও চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সাবেরী আলম। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করলেও মায়ের ভূমিকায় তিনি অনবদ্য। শুরু থেকে এখন পর্যন্ত অভিনয়ের মাধ্যমে আলো ছড়িয়ে যাচ্ছেন এ গুণী শিল্পী। কাজ, ক্যারিয়ার, অভিনয়, পরিবারসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন মানবজমিনের সঙ্গে।

বর্তমানে মূলত কি নিয়ে ব্যস্ত আপনি? সাবেরী আলম বলেন, সিঙ্গেল নাটক নিয়েই বেশি ব্যস্ততা। সিরিয়ালে এতটা সময় দেয়া হয় না, তাই খুব কম সিরিয়ালেই কাজ করছি। সামনে একটি চলচ্চিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। সব পাকাপাকি হলে সেটা জানাতে পারবো। ঈদের কাজ কেমন হলো এবার? উত্তরে তিনি বলেন, ঈদে আমার অভিনীত অনেক নাটকই আসবে। বেশ ভালো কিছু কাজ করেছি। তবে এত নাটকের নাম মনে রাখাটা কষ্টকর। তাই এই মুহূর্তে উল্লেখ করতে পারছি ন

ভবিষ্যতে নাটক কিংবা চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা আছে? সাবেরী বলেন, পরিচালনায় একেবারেই ইচ্ছা নেই আমার। কারণ আমি মনে প্রাণে একজন অভিনেত্রী। সামনে আরও ভালো ভালো কাজ করে যেতে চাই। কি ধরনের চলচ্চিত্রে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে হবে? এ গুণী অভিনেত্রী বলেন, যে গল্প, টিম, টেকনিশিয়ান, গল্পের দর্শন, চিন্তা-চেতনা আমাকে মুগ্ধ করবে এবং যে চরিত্রের সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারবো- তেমন কাজই করতে চাই। গল্পটা এমন হতে হবে, যাতে আত্মতৃপ্তি থাকবে। দর্শকরা যাতে মনে রাখে সিনেমাটা, আমি নিজেও যেন মনে রাখতে পারি। এমন কাজ করা উচিত নয়, যেটা নিজেই ভুলে যাবো। আগের সঙ্গে এখনকার কাজের পার্থক্য কেমন মনে হয়? সাবেরী বলেন, আগে প্রযুক্তি এত উন্নত ছিল না। আগের থেকে মানুষের চিন্তা-চেতনা এখন সমৃদ্ধ হয়েছে। অনেক ভালো নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী আছেন এখন। তবে আগের কাজে অন্যরকম মাধুর্যতা পাওয়া যেতো। কাজের বাইরে অবসর সময়ে পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, আমার হাসবেন্ড মারা গিয়েছেন ১১ বছর হলো। আমি যেহেতু একজন সিঙ্গেল মাদার এবং আমার বড় ছেলে বিশেষ ক্ষমতাসম্পন্ন হওয়ায় কাজের বাইরের সময়টা তার সঙ্গেই কাটিয়ে থাকি।