• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ৩ অঙ্গসংগঠনের সমাবেশ বুধবার, এড়িয়ে চলবেন যেসব সড়ক

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ২:৪৪
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ২:৪৪

9655896 13

বিএনপির ৩ অঙ্গসংগঠনের সমাবেশ বুধবার, এড়িয়ে চলবেন যেসব সড়ক

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে বুধবার (২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল জনসমাগম হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ফলে বুধবার ওই এলাকা ও আশপাশের সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। এজন্য সাধারণ যাত্রীদের ওইসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী জানান, তারা সমাবেশে ১৫ লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছেন।

ফলে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যানজট সৃষ্টি হতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে সারা দেশে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই ৩ অঙ্গসংগঠন। এর অংশ হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে সমাবেশ করেছে তারা। সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ হচ্ছে এই কর্মসূচির শেষ ধাপ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com