• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

উত্তাল কক্সবাজার সৈকত, বাধা মানছেন না পর্যটকরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৪:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৪:০২

উত্তাল কক্সবাজার সৈকত, বাধা মানছেন না পর্যটকরা

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র সৈকতের পরিস্থিতি উপভোগ করছেন কক্সবাজারে আগত পর্যটকরা। সমুদ্র পাড়ে জড়ো হয়েছেন অনেকে। কেউ কেউ উত্তাল সমুদ্রেই গোসলে নেমেছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনর্চাজ জয়নাল আবেদীন ভুট্টু বলেন, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাগরে গোসলে না নামতে নিষেধ করলেও অনেকেই মানছেন না।

কুমিল্লা থেকে আগত পর্যটক শারমিন বরেন, গতকাল থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এতে আমরা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ি। তবে আজ রাতে চলে যাব। তাই একটু গোসল করতে আসছি। এই মুহূর্তে সাগর উপভোগ করতে খুব ভালো লাগছে।

আরেক পর্যটক জিসান বলেন, উত্তাল সাগর দেখতে ভালো লাগে। তাই উত্তাল সাগর দেখতে স্ত্রীকে নিয়ে সাগর পাড়ে আসা।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। অনেক পর্যটক এটি মানছেন না। তারপরও আমরা কাজ করে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com