• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:১৯
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:১৯

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাকশালী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া। এখন পর্যন্ত দেশের যে মৌলিক উন্নয়নগুলি হয়েছে তার ভিত্তি শহীদ জিয়া গড়েছিলেন। আর যতগুলো সংস্কার হয়েছে, তার সবগুলোই করেছে বিএনপি। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া। তাঁর সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ব্যারিস্টার হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, দীর্ঘ সতেরো বছর যাবৎ একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে টিকে আছে। যদি আবার কোনো নতুন ষড়যন্ত্র দেখা দেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথেই অবস্থান নেবে বিএনপি। বিএনপিই জনগণের আশা-ভরসার কেন্দ্রস্থল বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম-এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব খান।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী, সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট নাজমুল, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাস-এর সভাপতি সাইফুল ইসলাম টুটুল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com