• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

গোপন ইচ্ছার কথা জানালেন আলিয়া

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৩৮
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৩৮

গোপন ইচ্ছার কথা জানালেন আলিয়া

গোপন ইচ্ছার কথা জানালেন আলিয়া

ফিল্ম ফেস্টিভ্যালে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় আলিয়া ভাট মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয়ের প্রশংসা করেন। এমনকি এই অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ফাহাদ এমন একজন অভিনেতা, যার অভিনয় আমি সত্যিই অনেক পছন্দ করি। তিনি একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ‘আভেশাম’ আমার প্রিয় ছবিগুলোর মধ্যে একটি ছিল এবং তিনি সত্যিই এই সিনেমায় অসাধারণ ছিলেন। আমার একটি গোপন ইচ্ছার কথা জানাতে চাই। আমি ফাহাদের সঙ্গে কাজ করতে চাই। এ ছাড়াও আলিয়া মালয়ালম অভিনেতা রোশন ম্যাথিউ’র প্রশংসা করেন। ২০২২ সালে ‘ডার্লিংস’ ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন। আলিয়া আরও বলেন, ‘ডার্লিংস’ এ রোশন ম্যাথিউ’র সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, যিনি একজন দুর্দান্ত অভিনেতা। এমনকি তিনি এখন হিন্দি সিনেমাতেও দুর্দান্ত কাজ করছেন। উল্লেখ্য, বর্তমানে আলিয়া সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তাকে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে। এদিকে, সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নেন আলিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com