• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৪২
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৪২

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

আকস্মিক অতি বৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।বৃহস্পতিবার (২৯ মে) রাতে ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানিয়েছেন, কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হটলাইন নম্বর ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬ -এ কল করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।এদিকে, ঢাকা উত্তরের কোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সঙ্গে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।