• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, আতঙ্কে সেন্টমার্টিনের বাসিন্দারা

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৫:৫৯
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৫:৫৯

জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, আতঙ্কে সেন্টমার্টিনের বাসিন্দারা

জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, আতঙ্কে সেন্টমার্টিনের বাসিন্দারা

গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিন দ্বীপের চারপাশে সাগরের পানির উচ্চতা আগের তুলনায় ৪-৫ ফুট বেড়েছে। দ্বীপে কোনো প্রকার বাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। এতে তলিয়ে গেছে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি।

সোন্টমার্টিনের বাসিন্দারা বলছেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। একদিকে সার্ভিস বোট (পণ্যবাহী বোট) না আসায় খাদ্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে পানির আতঙ্ক বিরাজ করছে সবার মনে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিনে ভারী বৃষ্টি হয়েছে। এতে দ্বীপের চারপাশে সাগরের পানির উচ্চতা আগের তুলনায় ৪ থেকে ৫ ফুট বেড়েছে। এদিকে খাবারের সংকট অন্যদিকে পানির আতঙ্ক। দ্বীপের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ভারী বৃষ্টির কারণে সাগরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। পাশাপাশি কয়েকদিন ধরে সার্ভিস বোট না আসায় খাদ্য সংকটও দেখা দিয়েছে।

সেন্টমার্টিনের পূর্ব পাড়ার বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, জোয়ারের পানি লোকালয়ে চলে আসছে। তার মধ্যে এখনো বৃষ্টি হচ্ছে। দ্বীপের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিন দ্বীপের চারপাশে সাগরের পানির উচ্চতা কিছুটা বেড়ে গেছে। আগে থেকেই দ্বীপের আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com