• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এলডিপির আন্তর্জাতিক সম্পাদক হলেন মেঘা

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ৯:৫১
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ৯:৫১

এলডিপির আন্তর্জাতিক সম্পাদক হলেন মেঘা

জনতার আওয়াজ ডেস্ক
শেখ সাজনীন আহমেদ মেঘা (বার অ্যাট ল’)-কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির গঠনতন্ত্রের বিধি মোতাবেক জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। ১ জুন থেকে দলের গঠনতন্ত্র মোতাবেক তিনি সাংগঠনিক কার্য পরিচালনা করবেন।

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম তাকে এ পদে মনোনীত করেন।

সোমবার (০২ জুন) দুপুরে এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ সাজনীন আহমেদ মেঘা ইউনিভার্সিটি অব লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে ঢাকার একটি ল’ কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন তিনি।

অন্যদিকে অ্যাডভোকেট মৌসুমি আক্তারকে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে মনোনীত করেছেন অলি আহমদ।