• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না: আসাদুজ্জামান রিপন

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৫৩
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৫৩

শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না: আসাদুজ্জামান রিপন

গোপালগঞ্জ প্রতিনিধি

ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। দেশে সুষ্ঠু ভোট হলে তিনি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে হয়ত নির্বাচিত হতে পারতেন না। ‘গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র থাকলে পালাতে হয় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান না। বেগম খালেদা জিয়া পালাননি।

রবিবার (১ জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই আজকের এই সম্মেলনে সব নেতার মতামতের ভিত্তিতে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাই।

অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সদস্য সচিব আবুল বশার হাওলাদার সাধারণ সম্পাদক এবং কোটালীপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া সভাপতি ও সদস্য সচিব অলিয়ার রহমান হাওলাদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে মো. ছলেমান শেখ নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com