• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সচিবালয়ে কর্মচারীদের স্লোগান ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৩০
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৩০

সচিবালয়ে কর্মচারীদের স্লোগান ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে দশম দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন যার মধ্যে অন্যতম ছিল, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’

সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে থেকে কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করলে তারা এ ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে- ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’; ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’; ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘১৮ লাখ কর্মচারী, এক হও লড়াই করো’ স্লোগান দেওয়া হচ্ছে।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মচারীরা।