• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

এমন সময় বাজেট পেশ করেছি, যখন অর্থনীতিকে আইসিইউতে রাখার মতো অবস্থা

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:৩২
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:৩২

এমন সময় বাজেট পেশ করেছি, যখন অর্থনীতিকে আইসিইউতে রাখার মতো অবস্থা

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন একটা সময় বাজেট পেশ করেছি, যখন দেশের অর্থনীতিকে আইসিইউতে রাখার মতো অবস্থা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা একটা বাজেট দিয়েছি। বাস্তবায়নের চেষ্টা করবো। সংস্কারের চেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতা চাই। সংসদ না থাকায় আমরা জাতির সামনে বাজেট পেশ করেছি। আমরা দেশের ক্ষমতা নিইনি, দায়িত্ব নিয়েছি। আমরা জাতির কাছে দায়বদ্ধ।

সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মোট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি এবং বৈদেশিক উৎস থেকে ৯৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে। চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ বাবদ বরাদ্দ ছিল ৯০ হাজার ৭০০ কোটি টাকা।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে সবচেয়ে বড় অংশ আসবে ব্যাংক খাত থেকে। এই খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ৪ হাজার কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রি থেকে ১২ হাজার ৫০০ কোটি এবং অন্যান্য উৎস থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।