• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:৪৬

লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে আজ লন্ডন ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যাবেন তিনি। এরই মধ্যে গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান। গত ৬ মে সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। লন্ডনে স্থানীয় সময় ৫ মে দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো বিমানবন্দরে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়।