• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

উপহার নয়, মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দাও : খালেদা জিয়া

প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ২:০২
আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫ ২:০২

96584596

উপহার নয়, মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দাও : খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কৃষক ও বিএনপি কর্মী মো: সোহাগ মৃধা ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফ্রিজিয়ান জাতের গরু উপহার দিতে রাজধানীর গুলশানে তার বাসভবনে হাজির হন। গরুটির নাম- ‘কালামানিক’।

তবে খালেদা জিয়া গরুটি গ্রহণ না করে সোহাগ মৃধাকে অনুপ্রাণিত করে বলেন, ‘এলাকায় ফিরে নেতাকর্মীদের সাথে মিলেমিশে কোরবানির ঈদ উদযাপন করো।’

উপহার নয়, অনুভূতিই গ্রহণ করলেন খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের জানান, ‘ম্যাডাম গরুটি দেখেছেন। এমনকি লন্ডন থেকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি দেখেছেন। তারা দু’জনেই সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে খালেদা জিয়া স্পষ্ট করেছেন, এই উপহারের মধ্যে থাকা আবেগটিই তিনি গ্রহণ করেছেন, গরুটি নয়।’

ডা. জাহিদ আরো বলেন, ‘সোহাগ মৃধা তিন বছর আগে এক রাজনৈতিক সমাবেশে মানত করেছিলেন- আওয়ামী লীগ সরকারের পতন হলে এই গরুটি তিনি খালেদা জিয়াকে উপহার দেবেন। তিনি সেই মানত পালন করতে চেয়েছেন। কিন্তু খালেদা জিয়া মনে করেন, এই ভালোবাসার সবচেয়ে সঠিক জায়গা তার এলাকার মানুষের মাঝে।’

এ সময় সোহাগ মৃধা সাংবাদিকদের জানান, ম্যাডাম নিজে এসে আমাদের খাবার দিয়েছেন। আমাদের কষ্ট সার্থক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com