• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঈদের দিন শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় রিজভী

প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫ ১১:১৩
আপডেট: শনিবার, ৭ জুন, ২০২৫ ১১:১৩

ঈদের দিন শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় তার পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া আজ ঈদুল আজহার নামাজ শেষে কয়েকজন শহীদ পরিবারের বাসায় যান তিনি। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, দলটির নেতা ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান রোকন, ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার লোহানি, ডাক্তার তাজুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল।