• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আলহাজ্ব এয়াকুব সুনিকের ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫ ১:৪৮
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫ ১:৪৮

আলহাজ্ব এয়াকুব সুনিকের ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়

এম এনাম হোসেন, দুবাই (ইউএই)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি, আল আবির বিজেনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক, ফিউচার রিয়্যাল এস্টেটের চেয়ারম্যান ও প্রবাসী সাধারন মানুষের অত্যন্ত প্রিয়জন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এয়াকুব সুনিক এর দুবাইস্থ বাসভবনে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে আমিরাত প্রবাসীদের এক মিলন মেলায় পরিনত হয়।

প্রতি বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী কমিউনিটির প্রত্যেক শ্রেনীর মানুষের সাথে কমিউনিটিরর মানবিক নেতা হিসেবে পরিচিত স্বজন ব্যক্তিত্ব আলহাজ্ব এয়াকুব সুনিক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও চরম ত্যাগের এক অনুপম নিদর্শন। মহান রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ ও আত্মদানের এ সুমহান দৃষ্টান্ত কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। পবিত্র ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে মানুষের কল্যানে কাজ করার আহ্বান জানান আলহাজ্ব এয়াকুব সুনিক।