• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চার হাজার মানুষের মেজবানিতে হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫ ২:৪৪
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫ ২:৪৪

চার হাজার মানুষের মেজবানিতে হাসনাত আব্দুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লার দেবিদ্বারে নবীন প্রবীণের ঈদ উৎসব মেজবানিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন শ্রেণি-পেশার চার হাজার নাগরিকের জন্য মেজবানির আয়োজন করেন নবগঠিত সামাজিক সংগঠন ইনসাফ।

রোববার দুপুরে পৌর মিলনায়তনে ওই মেজবানের আয়োজন করা হয়। ইনসাফ নামে ওই সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে নবীন ও প্রবীণের এ ঈদ উৎসবের আয়োজন করা হয়।

এ সময় হাসনাত আব্দুল্লাহর শত শত সহপাঠী উপস্থিত ছিলেন।

দেবিদ্বার মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল আহাদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সর্বসাধারণের মাঝে মেজবানি বিতরণ শুরু করা হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ জনতা এতে অংশগ্রহণ করেন।

মেজবানি পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসাফের উদ্যোক্তা আহমেদ শুভ, মোহাম্মদ আল আমিন সরকার, মির্জা মোহাম্মদ শাকিল, আজারুল হক, সিয়াম সরকার, সাকিব।

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ নাগরিকদের আপ্যায়নে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com