ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি,শাহরাস্তি থানা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক,ফখরুল ইসলাম বিলাসের ঈদ আমন্ত্রণে-ছাত্রদল নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার বিএনপি নেতা ফখরুল ইসলাম বিলাসের বাড়ি এলাকা-শাহরাস্তি,চাঁদপুর সফর করেন।

গত ৯ই জুন (সোমবার) ২০২৫ এ সময় তিনি বিএনপির ভিবিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিত নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি সহ ভিবিন্ন কুশলাদি ও রাজনৈতিক অগ্রগতি নিয়ে আলাপচারিতা করেন । আলোচিত নেতার আগমনে,উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীগণ তাঁর এ সফরকে বিশেষভাবে স্বাগতম জানান ।এবং বিএনপির রাজনীতিতে দলের নেতা-কর্মী হিসেবে-নিজেদের অবস্থানকে স্বচ্ছ ও দৃঢ়তার সাথে দলের সুনাম বজায় রাখার মত প্রকাশ করেন ।

আতিথেয়তা শেষ আলাপকালে,এক পর্যায়ে- ফখরুল ইসলাম বিলাসের রাজনৈতিক অঙ্গনে-দলের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা সম্পর্কে বিশেষ প্রশংসা করে ইসহাক সরকার বলেন,বিগত স্বৈরাচারী হাসিনা বিরোদী আন্দোলন গুলোতে -নির্যাতিত নেতা কর্মীদের সার্বিক সহযোগিতা,নির্দেশনা সহ,ফখরুল ইসলাম বিলাসের ভূমিকা ছিলো সর্বপর্যায়ে সর্বতম।(ছাত্ররাজনীতি থেকে যিনি বিএনপির সাথে সংযুক্ত),দলের আজকের সফলতায় যিনি অনেক বেশি প্রশংসার দাবিদার।আমি তাঁর সর্বোপরি সফলতা কামনা করছি।এ সময় দলের আরো অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।

(এনবি-পুরান ঢাকার রাজনীতিতে আলোচিত বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক সরকার ।দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে হয়েছে ৩৬৫টি মামলা,এবং প্রায় ১০ বছর বিভিন্ন সময়ে কারাবন্দী ছিলেন তিনি।)

