• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

টোকাইতন্ত্র এড়িয়ে পরিণত নেতৃত্বে এগোতে হবে : মারুফ কামাল

প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫ ২:৫৫
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫ ২:৫৫

টোকাইতন্ত্র এড়িয়ে পরিণত নেতৃত্বে এগোতে হবে : মারুফ কামাল

জাতীয় রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক অগ্রগতি দেখে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব, সাংবাদিক মারুফ কামাল খান। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়ছে।’ তিনি কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন ‘দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস, পরাজিত হোক চক্রান্তের কূটাভাস।’

মারুফ কামাল খান তার পোস্টে ‘টোকাইতন্ত্রের ফাঁপরবাজি’ এড়িয়ে ‘পরিণত নেতৃত্ব’কে সঠিক পথে ‘মঞ্জিলে মাকসুদের দিকে’ এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি জোর দিয়েছেন যে ‘দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে’ এবং ‘সমঝোতাই সাফল্যের সিঁড়ি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, ‘আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান।’ একই সাথে ‘এখনো নির্ভুল পথের দিশারি হয়ে থাকায়’ বেগম খালেদা জিয়ার প্রতি তিনি ‘অপরিসীম কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।