জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (১২ জুন) ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে পুরস্কারটি তুলে দেবেন।
বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।
চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি আজ বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া আজই ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

