• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত এক মাসে শেষ করার নির্দেশ

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫ ৩:০৪
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫ ৩:০৪

966660001

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত এক মাসে শেষ করার নির্দেশ

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এস এম মঈনুল করিম। তিনি বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে এটি শেষ করে আদালতে প্রতিবেদন দিতে পারব।

এর আগে, গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যার ঘটনায় চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয় এবং ১৫ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়।

রবিবার সকালে প্রিজনভ্যানে করে সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ–এই চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাদের মধ্যে অনেকে বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। ফলে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে দেশে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানিয়েছে, এ ঘটনায় সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি জড়িত ছিলেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ আরও কয়েকজন এ হামলায় উসকানি ও ইন্ধন দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com