• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আতিকুর রহমান চৌধুরীর মাতা এর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:০১
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:০১

আতিকুর রহমান চৌধুরীর মাতা এর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

ফাইল ছবি
প্রেস বিজ্ঞপ্তি
যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু’র মমতাময়ী মাতা নুরুনেচ্ছা চৌধুরী বার্ধক্যজনিত কারনে আজ বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । নুরুনেচ্ছা চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’নুরুনেচ্ছা চৌধুরী এর মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় নেতৃদয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।