• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মন্টু শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপস করেননি : মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৩:৪৬
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৩:৪৬

মন্টু শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপস করেননি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

‘গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপস করেননি’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টুর লাশ দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মন্টু ৭০ দশকে স্বাধীনতা সংগ্রাম করেছেন, সেই সাথে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে নীতির সাথে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপরে কোনো কম্প্রোমাইজ করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপস করেননি।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ ছিলেন তিনি (মন্টু)। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা। আমরা সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। আমি হারিয়েছি আমার একজন অত্যন্ত সুহৃদকে, ঘনিষ্ঠ বন্ধুকে।

মন্টুর চলে যাওয়াতে জাতির যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয় উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু রোববার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।