• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন : বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৩:০৩
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৩:০৩

তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন : বিএনপি

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন বলে জানিয়েছে বিএনপি।

সোমবার রাতে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি’র স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। বৈঠকটি সফলভাবে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন বলে সভা মনে করে।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এই সভা আরো মনে করে, বহুকাঙ্ক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়।