• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:৪৩

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই সাক্ষাৎ হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন।

বৈঠকের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

খলিলুর রহমান পৃথকভাবে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্কবিষয়ক চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা করেন।