• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট : সারজিস

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:১৫
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১০:১৫

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট : সারজিস

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো- উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ; অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।’