• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে রিট

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:৫৩
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:৫৩

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে রিট

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে ভারতের পশ্চিবঙ্গের বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

রবিবার (২২ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান।

রিটে বলা হয়, ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।

এতে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে ‘চট্টগ্রামকে আলাদা’ করার চেষ্টাও করছে ভারতীয় চ্যানেলটি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলি কমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।