• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মা হারালেন অভিনেত্রী অর্ষা, হাসপাতাল সেবায় ক্ষোভ

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ২:৩৭
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ২:৩৭

মা হারালেন অভিনেত্রী অর্ষা, হাসপাতাল সেবায় ক্ষোভ

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
মা হারিয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে গত ১৯ জুন ফেসবুকে অর্ষা জানিয়েছিলেন, তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সবাইকে দোয়ার আহ্বান জানান।

জানা গেছে, মাসুদা হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

মায়ের মৃত্যুর পর চিকিৎসা সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না। সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, যদি সততার দম থাকে, তাহলে হাসপাতালে ঘুরে দেখুন। কী দুরাবস্থা! কী অবস্থা হাসপাতালগুলোর! সেবা বলে কিছু নেই—সবই টাকার খেলা। চিকিৎসা ব্যবসা না সু-চিকিৎসা সেবা?