• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:০৫
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:০৫

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।