• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাবে ইরান

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:১১
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:১১

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে, এমনটায় জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় তিনি বলেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের মানুষ আবারো দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে উদযাপন শুরু করেছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ‘এ ‘বিজয়’ প্রমাণ করে, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার দিয়েছে এবং ইরানের শক্তি কতটা, তা তাদের দেখিয়েছে।’

দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহদি মোহাম্মাদি যুদ্ধবিরতির ঘোষণাকে ‘বিশাল, ইতিহাস গড়া বিজয়’ বলে অভিহিত করে উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এক নতুন যুগের সূচনা হয়েছে।’