এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
উৎসবমুখর ও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে “ঐক্য ও অগ্রযাত্রার” অঙ্গীকারে ভোটারদের মন জয় করে নিয়েছে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেল। সভাপতি পদে আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৭ জুন) ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে রাতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন ত্রæটির কারণে এদের মধ্যে ৭ টি ভোট বাতিল হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
নির্বাচনের ফলাফলে মাসুদ-পন্টি প্যানেলের একচ্ছত্র আধিপত্য ফুটে ওঠে। সকল পদে ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো।
দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার ও দৈনিক সোজা সাপটার সম্পাদক সভাপতি পদে আবু সাউদ মাসুদ (৪৩ ভোট)। নিকটতম প্রতিদ্ব›দ্বী মাহবুবুর রহমান মাসুম (১৬ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহ আলম (১০ ভোট)। সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পিন্টু (৫২ ভোট)। নিকটতম প্রতিদ্ব›দ্বী রফিকুল ইসলাম রফিক (১৭ ভোট)। সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (৪৪ ভোট)। নিকটতম প্রতিদ্ব›দ্বী নাফিজ আশরাফ (২১ ভোট)। যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন (৫৭ ভোট)। প্রতিদ্ব›দ্বী হাসান আরিফ (১২ ভোট)। কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল (৫৩ ভোট)। প্রতিদ্ব›দ্বী ইউসুফ আলী এটম (১৬ ভোট)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন (৫৫ ভোট)। প্রতিদ্ব›দ্বী দীপক কান্তি ভৌমিক (১৪ ভোট)।
কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম জীবন (সর্বোচ্চ ৬৬ ভোট), আরিফ আলম দিপু (৫০ ভোট), আব্দুস সালাম (৪৫ ভোট), মাহফুজুর রহমান (৪৩ ভোট) ও প্রণব কৃষ্ণ রায় (৪২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছিন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রæতিবদ্ধ।”
সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রাখব। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
উল্লেখ্য সর্বাধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি ভোট পেয়েছেন ৬৬ ভোট। প্রেস ক্লাবের ইতিহাসে এতো ভোট কেউ পায়নি।

