• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবো : সিলেটে আমির খসরু

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৫:২৯
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ৫:২৯

ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবো : সিলেটে আমির খসরু

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিলো তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম দেড় বছরে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।

শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেট রেস্টুরেন্ট গাইড

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায়া আসলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্টানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।