• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

নিহত সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো ইরানির ঢল

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ২:৪০
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ২:৪০

নিহত সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো ইরানির ঢল

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের সম্মানে ‘ঐতিহাসিক’ জানাজা ও শোকযাত্রার আয়োজন করেছে ইরান। নিহতদের শ্রদ্ধা জানাতে শনিবার রাজধানী তেহরানের কেন্দ্রে অবস্থিত ইনকিলাব (বিপ্লব) স্কয়ারে স্থানীয় সময় সকাল ৮টায় লাখো সাধারণ ইরানিদের ঢল নামে।

জানা গেছে, জানাজা শেষে সেখান থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে আজাদি (স্বাধীনতা) স্কয়ার পর্যন্ত শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

জানাজায় যাদের সম্মান জানানো হচ্ছে তাদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলি হামলায় তিনি, তার স্ত্রী ও মেয়েও নিহত হন।

এছাড়া রয়েছে আইআরজিসির প্রধান কমান্ডার হোসেইন সালামি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির-আলি হাজিজাদেহসহ ৬০ জন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীর কফিন।