• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরায় বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা চলবে

প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫ ২:৪৫
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫ ২:৪৫

রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরায় বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা চলবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমান সময়ের মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকাই নির্দিষ্ট সংখ্যক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।’

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। আর দুই জোন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে, যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেয়া যায়। তিন চাকার রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে।’