• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক ঘটনা

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:২০
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:২০

কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক ঘটনা

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লায় এক নারীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। এই জঘন্য অপরাধের নিন্দা এবং এর সুষ্ঠু বিচার চেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে।

এ ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা।

রোববার (২৯ জুন) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না।

অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।