• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শেফালীর হার্ডওয়্যার ভালো, সফটওয়্যারে সমস্যা ছিল: রামদেব

প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১১:১৫
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১১:১৫

শেফালীর হার্ডওয়্যার ভালো, সফটওয়্যারে সমস্যা ছিল: রামদেব

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ২৭ জুন মারা যান বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। মৃত্যুর আগে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। মৃত্যুর দুদিন আগেও তিনি এক ফটোশুটে অংশ নিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছিলেন।

সুস্থ, প্রাণবন্ত শেফালীর এমন আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। শেফালী জারিওয়ালার প্রসঙ্গে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রামদেব বলেন, ‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল।’ রামদেবের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই এই মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখছেন।

শারীরিক অবস্থার ব্যাখ্যায় রামদেব মন্তব্য করেন, ‘উপসর্গগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল। দেখতে ভালো লাগলেও ভেতরে বাসা বাঁধছিল অসুখ। এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভেতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।’

তবে কেউ কেউ মনে করছেন, রামদেব আসলে বোঝাতে চেয়েছেন, বাইরের সৌন্দর্য দিয়ে কখনোই ভেতরের স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ করা যায় না।