• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজারে আবারো এক রাতে ২ বাড়িতেডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৩:০৫
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৩:০৫

আড়াইহাজারে আবারো এক রাতে ২ বাড়িতেডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি:প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও এক রাতে ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া এবং মানিকপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিায়েছে, উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়ার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৪০) এর বাড়িতে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে স্বর্ণালংকার নগদ ৫হাজার টাকা, বিকাশে থাকা ৫০ হাজার,একটি রেডমি স্মার্টফোন, বাটন মোবাইল ফোনসহ আনুমানিক ২লাখ টাকার মালামাল লুটে নেয়।
অপরদিকে একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেনের (৪০) বাড়িতে প্রবেশ করে নগদ ৫হাজার টাকা এক ভরি স্বর্ণালংকারসহ অন্যন্য মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।