• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই রাজনৈতিক শক্তির দায়িত্ব : শিমুল বিশ্বাস

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ২:৩৭
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ২:৩৭

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই রাজনৈতিক শক্তির দায়িত্ব : শিমুল বিশ্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই নবজাগরণে আমাদের রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

সোমবার (৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশ আয়োজিত এক মিউজিক ভিডিওর উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত ‌‘আসছে তারেক ভাই’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও উন্মোচন করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির মেলবন্ধনে আমরা আজ এক নতুন নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। জাতির শক্তি হলো তার মেধাবী জনগণ, যারা পর্দার আড়ালে কিংবা সম্মুখসারি থেকে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও সংস্কৃতির চেতনা রয়েছে, তাদের বিকাশের কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়।

তিনি বলেন, বিশ্ব ইতিহাসে দেখা যায়, যেমন মহানবী হযরত মুহাম্মদ (সা.) আলোর বিপ্লব ঘটিয়েছিলেন, তেমনি বিশ্বের অনেক দার্শনিক, কবি ও রাজনীতিবিদ সমাজ বদলের অগ্রদূত হয়েছেন। বাংলাদেশের মাটিতেও আমরা পেয়েছি এক মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের বীজ রোপণ করেছিলেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে শিমুল বিশ্বাস বলেন, আজকের দিনে আমরা দেখি একটি নির্লজ্জ ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রের অর্থনীতি, সংস্কৃতি ও নেতৃত্বকে দুর্বল করার অপচেষ্টা করছে। তবে আমাদের মেধা, ঐতিহ্য ও সংস্কৃতির জাগরণই হবে সেই প্রতিরোধের প্রধান হাতিয়ার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। এই নবজাগরণে আমাদের রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

মিউজিক ভিডিও উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশের সভাপতি মহিন খান। আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার প্রমুখ।