• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:৫৬
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:৫৬

বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের প্রশংসনীয় উদ্যোগ

মো.মঞ্জুর হোসেন ঈসা

৯ জুলাই ২০২৫, বুধবার—দিনভর আকাশ ছিলো ভারী। প্রকৃতির এই ভারে রাজনীতির মানবিক উচ্চতাও যেন প্রকাশ পেলো।

এদিন সকালে বৃষ্টিভেজা কাদা-পানির পথ অতিক্রম করে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। ক্যান্সারে আক্রান্ত জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই এই সফর সম্পন্ন হয়। রিজভী আহমেদ তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেন এবং রোগমুক্তির জন্য দোয়া করেন।

বিএনপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে দেখা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সঙ্গে। সেখানে তিনি বলেন:

“ফরিদা পারভীন আমাদের উপমহাদেশের অন্যতম সংগীতশিল্পী। বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।”

এই দুই মানবিক পদক্ষেপ দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো। যেখানে রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর নাম।

আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মো.মঞ্জুর হোসেন ঈসা এর ফেইসবুক থেকে