• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এনসিপিকে ইশরাকের চ্যালেঞ্জ

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ২:৫৬
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ২:৫৬

এনসিপিকে ইশরাকের চ্যালেঞ্জ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘তারা (এনসিপি) ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবে কি না দেখেন।’

বৃহস্পতিবার দুপুরে ডেমরার সারুলিয়া এলাকায় এক সভায় তিনি এসব কথা বলেন। ডেমরা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ উপলক্ষে সভাটি করা হয়।

‘আমরা ধৈর্য ধরছি। প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে, যদি আমাদের নেতা নির্দেশ দেন, তাহলে আমরা ১০ মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।’

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি একটি ঐতিহাসিক দল। আমাদের দল কারো কাছে মাথা নত করে না। আমাদের একমাত্র দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষের কাছে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে আস্থা রাখবে। আজকের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ভঙ্গুরতা, বৈদেশিক নীতির দুর্বলতা ও মানসিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধরছি। প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে, যদি আমাদের নেতা নির্দেশ দেন, তাহলে আমরা ১০ মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।’

নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘এ কমিশন সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই করছে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বিশ্বাস করতে চাই না।’

মেয়র ইস্যুতে করা আন্দোলন প্রসঙ্গে ইশরাক বলেন, ‘৪০ দিন ধরে আমরা রাজপথে থেকেছি। কিন্তু, সরকার কোনো সহানুভূতি দেখায়নি। এ আন্দোলনের কারণেই তারা লন্ডনে গিয়ে আমাদের নেতার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।’

দলের নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, ‘দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে নয়, বরং সকল সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারীদেরও বাদ দিতে হবে। যারা কোনো দলের নাম ব্যবহার করে জনগণকে হয়রানি করে, তাদের দলীয় সদস্য করা যাবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com