• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ২:৫১
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ২:৫১

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

যশোর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাত-পরিচয়ের ব্যক্তিরা ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাব প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

পরে গত শনিবার (১২ জুলাই) কাজ সম্পন্ন হয় এবং গত সোমবার জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তা হস্তান্তর করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।