• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৯:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৯:৪১

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান সারাদ প্রমুখ।

বক্তারা বলেন, “দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। হত্যা, দখলবাজি ও চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা। তার ওপর স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসিত অপপ্রচার চালানো হচ্ছে—যা উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়।”