• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দশমিক ৫ অথবা ১ শতাংশ ভোট পাওয়ারা প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবে মতামত দিয়েছেন : সাকি

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:৩৩
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৫:৩৩

96666598

দশমিক ৫ অথবা ১ শতাংশ ভোট পাওয়ারা প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবে মতামত দিয়েছেন : সাকি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নূন্যতম একটা ভোটের ফ্যাশন তৈরি করা দরকার। দশমিক পাঁচ অথবা এক শতাংশ ভোট পায়, তাদের মতামত দেয়ার জায়গা দরকার। দেখা যায়, অনেক দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই পার্লামেন্টে যাবে। কিন্তু আবার অনেক দলের হয়তো কোনো সদস্য পার্লামেন্টে যেতে পারে না।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে বিরতিকালে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাছাই নিয়ে কথা হয়েছে। অনেকের প্রস্তাব এসেছে, সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের প্রতিনিধিদের নিয়ে বাছাই কমিটি করতে। আমরা বলেছি, বাছাই কমিটি তিন দলের মধ্যেই অর্থাৎ সরকারি দল, প্রধান বিরোধী দল এবং বৃহত্তম তৃতীয় দলের মধ্যে যেন রাখা হয়। কিন্তু প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সকল দলই যাতে নাম প্রস্তাব করতে পারে, সে ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, শুধু সংসদের প্রতিনিধিত্বকারী দলের সদস্যরাই নয়, কিংবা সংসদ সদস্য যারা আছেন তারাই নয়। দেখা যায়, একটা দল অনেক ভোট পেতে পারে। কিন্তু তাদের কোনো এমপি নেই, আমরা এটা অতীতেও দেখেছি। নূন্যতম একটা ভোটের ফ্যাশন তৈরি করা দরকার। দশমিক পাঁচ অথবা এক শতাংশ ভোট পায়, তাদের মতামত দেয়ার জায়গা দরকার। দেখা যায়, অনেক দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই পার্লামেন্টে যাবে। কিন্তু আবার অনেক দলের হয়তো কোনো সদস্য পার্লামেন্টে যেতে পারে না। কিন্তু তারা সামগ্রিকভাবে জনগণের একটা উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে ভোটের মাধ্যমে, সেই জায়গা থেকেই প্রধান উপদেষ্টা নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রতিনিধিত্বটা সবার যেন থাকে। র‌্যাঙ্ক চয়েজ ইত্যাদি পদ্ধতির মাধ্যমে হতে পারে। সেইটা অধিকতর গণতান্ত্রিক হয়।

জোনায়েদ সাকি বলেন, এখানে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা গঠন বিষয়টি ঝুলিয়ে থাকে, তাহলে শেষ অপশন হিসেবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যেটা ছিল, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু হচ্ছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রস্তাব করা হবে। যদি এটাই হয়ে যায়, তারপর পরবর্তী ধাপে এবং সেক্ষেত্রেও র‌্যাঙ্ক চয়েজ করার প্রস্তাব তোলা হয়েছে। আশা করি, ঐক্যমতের ভিত্তিতে সেটি আমরা সবাই এগিয়ে নেবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com